আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

অধ্যাপক কাজী কামরুজ্জামান স্বর্ণপদক পেলেন শিশু সার্জন ডা. মোস্তাক আহমেদ

  • MIT ERP
  • Update Time : 04:07:59 pm, Thursday, 1 October 2026
  • 11

অধ্যাপক কাজী কামরুজ্জামান স্বর্ণপদক পেলেন শিশু সার্জন ডা. মোস্তাক আহমেদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২৬ সালের অধ্যাপক কাজী কামরুজ্জামান স্বর্ণপদক পেয়েছেন প্রখ্যাত শিশু শল্যচিকিৎসক অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ। গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস, বাংলাদেশের (এপিএসবি) বার্ষিক সম্মেলনে তাকে এ পদক দেওয়া হয়।

শিশু শল্যচিকিৎসক হিসেবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসাসেবা ও শিক্ষাদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ। সর্বশেষ তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস, বাংলাদেশের (এপিএসবি) সদস্য ও মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর চিলড্রেন’স সার্জারির সভাপতি অধ্যাপক তাহমিনা বানু এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম সাকিল।

সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস, বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. আবু জাফর।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে আনোয়ারার বেইলি ব্রিজ

অধ্যাপক কাজী কামরুজ্জামান স্বর্ণপদক পেলেন শিশু সার্জন ডা. মোস্তাক আহমেদ

Update Time : 04:07:59 pm, Thursday, 1 October 2026