আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

মামার বিরুদ্ধে বাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ভাগনির

  • MIT ERP
  • Update Time : 06:26:29 pm, Friday, 2 October 2026
  • 10

মামার বিরুদ্ধে বাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ভাগনির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মামা কর্তৃক পৈতৃক সম্পত্তি জবরদখল, জোরপূর্বক উচ্ছেদ এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ তুলেছেন তেজস্বী তুরিন নামের এক তরুণী। শুক্রবার (২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এই তরুণী তার পরিবারের ওপর চলা নির্যাতন ও অসহায়ত্বের চিত্র তুলে ধরে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তিনি তার বক্তব্যে সম্পদ রক্ষা ও তার নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী তেজস্বী তুরিন অভিযোগ করেন, তাদের পৈতৃক সূত্রে পাওয়া বসতবাড়ি ও সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালাচ্ছেন তার আপন মামা। নানা ধরনের ক্ষমতার প্রভাব খাটিয়ে এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় মামা ও তার সহযোগীরা তাদের পৈতৃক ভিটেমাটি থেকে উৎখাতের চেষ্টা করছেন।

এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তাকে ও তার পরিবারকে বিভিন্ন কায়দায় মারধর, নানা ধরনের মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ভুক্তভোগী আরও জানান, পৈতৃক সম্পত্তির প্রকৃত অধিকার থেকে তাদের বঞ্চিত করার উদ্দেশ্যে নানা কূটকৌশল চালানো হচ্ছে। এমনকি দিনের পর দিন হুমকির মুখে তারা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

প্রতিবাদী হয়ে আইনি পদক্ষেপ নিতে গেলে উল্টো তাদের আরও বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে ওই তরুণী বলেন, রাজধানী ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরে নিজের বাড়িতেই আজ পরবাসীর মতো জীবন কাটাতে হচ্ছে তাদের। উদ্ভূত পরিস্থিতিতে তিনি ও তার পরিবার চরম মানবেতর জীবনযাপন করছেন।

এ সময় ভুক্তভোগী তরুণী ও তার পরিবার এই জবরদখল, হয়রানি ও প্রাণনাশের হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের পৈতৃক সম্পত্তির অধিকার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনসহ সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। তেজস্বী তুরিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজের একমাত্র মেয়ে।

বর্তমানে তার মা জেলে থাকায় বাসায় তিনি একা চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। মামার হুমকি ও বাড়ি জবরদখলের চেষ্টায় তেজস্বী তুরিন অসহায় হয়ে পড়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফ্রান্সে পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষ, বন্ধ রয়েছে ৪০০ হাইস্কুল

মামার বিরুদ্ধে বাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ভাগনির

Update Time : 06:26:29 pm, Friday, 2 October 2026