আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

জি-মেইলে যুক্ত হলো নতুন ‘কপি কোড’ সুবিধা

  • MIT ERP
  • Update Time : 07:27:05 am, Monday, 28 September 2026
  • 16

জি-মেইলে যুক্ত হলো নতুন ‘কপি কোড’ সুবিধা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জি-মেইল ব্যবহারকারীদের জন্য ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহারের প্রক্রিয়া আরও সহজ করতে নতুন ‘কপি কোড’ সুবিধা চালু করছে গুগল। এ সুবিধার মাধ্যমে ই-মেইল না খুলেই ইনবক্স থেকে সরাসরি ভেরিফিকেশন কোড কপি করা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদনের বরাতে জানিয়েছে, জি-মেইলের অ্যান্ড্রয়েড ২০২৬.০৯.০৭.এক্স এবং আইওএস ৬.০.২৬০৯০৭ সংস্করণে এরই মধ্যে সুবিধাটি যুক্ত করা হয়েছে। ধীরে ধীরে আরও ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হতে পারে। নতুন সুবিধাটি কীভাবে কাজ করবে? ইনবক্সে ভেরিফিকেশন কোডযুক্ত কোনো ই-মেইল এলে সেটির প্রিভিউয়ের পাশে ‘কপি কোড’ নামে একটি বাটন দেখা যাবে।

সেখানে ট্যাপ করলেই ই-মেইলে থাকা কোডটি ফোনের ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। এরপর যে অ্যাপ বা ওয়েবসাইটে কোডটি প্রয়োজন, সেখানে সরাসরি পেস্ট করা যাবে। এতে প্রতিবার ই-মেইল খুলে বার্তা পড়া, কোড খুঁজে বের করা এবং সেটি কপি করার প্রয়োজন হবে না। বিশেষ করে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে সাইন-ইন বা দুই স্তরের নিরাপত্তা ব্যবহারের সময় এতে সময় বাঁচবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এসএমএসের ক্ষেত্রে আগে থেকেই একই ধরনের সুবিধা পেয়ে থাকেন। গুগল মেসেজেসে ভেরিফিকেশন কোড এলে নোটিফিকেশন থেকেই সেটি কপি করা যায়। এবার জি-মেইলেও ই-মেইলে আসা কোড দ্রুত কপি করার সুবিধা যুক্ত হচ্ছে। নতুন এই সুবিধার ফলে জি-মেইলে আসা ওটিপি ব্যবহারের প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে। বিশেষ করে যারা নিয়মিত ই-মেইলের মাধ্যমে বিভিন্ন সেবা বা অ্যাকাউন্টের যাচাই কোড পান, তাদের জন্য সুবিধাটি বেশ কার্যকর হতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্মার্টফোনের জন্য নতুন দুটি ফ্ল্যাগশিপ এআই চিপ উন্মোচন করল কোয়ালকম

জি-মেইলে যুক্ত হলো নতুন ‘কপি কোড’ সুবিধা

Update Time : 07:27:05 am, Monday, 28 September 2026