আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

স্মার্টফোনের জন্য নতুন দুটি ফ্ল্যাগশিপ এআই চিপ উন্মোচন করল কোয়ালকম

  • MIT ERP
  • Update Time : 07:34:04 am, Monday, 28 September 2026
  • 21

স্মার্টফোনের জন্য নতুন দুটি ফ্ল্যাগশিপ এআই চিপ উন্মোচন করল কোয়ালকম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়াতে নতুন দুটি ফ্ল্যাগশিপ চিপ উন্মোচন করেছে কোয়ালকম। নতুন চিপে এআই এজেন্টকে আরও ব্যক্তিগত ও কার্যকরভাবে ব্যবহারের সুবিধা থাকবে। এতে থাকা নতুন সেন্সিং হাব সর্বোচ্চ ২০ কোটি প্যারামিটারের ছোট এআই মডেল স্থানীয়ভাবে চালাতে পারবে।

এর মাধ্যমে ফোনে ব্যক্তিগত নোট তৈরির সুবিধা, কথোপকথনে কে কথা বলছেন, তা শনাক্ত করা এবং ব্যবহারকারীর অভ্যাস অনুযায়ী স্বয়ংক্রিয় কাজের পরামর্শ দেওয়ার মতো সুবিধা পাওয়া যাবে। কোয়ালকম জানিয়েছে, চিপটি সম্পূর্ণ ভয়েস-ইন ও ভয়েস-আউট এআই এজেন্টও চালাতে পারবে। উচ্চক্ষমতার এক্সট্রিম সংস্করণটি স্থানীয়ভাবে ৩০ বিলিয়ন প্যারামিটারের মিশ্রণভিত্তিক বিশেষজ্ঞ মডেল চালাতে সক্ষম। এতে প্রয়োজন অনুযায়ী মডেলের নির্দিষ্ট প্যারামিটার সক্রিয় হয়, ফলে বড় মডেল স্থানীয়ভাবে চালানোর সুযোগ তৈরি হচ্ছে। ক্যামেরার ক্ষেত্রেও নতুন চিপে পিক্সেল-স্তরের নিয়ন্ত্রণ, উন্নত স্থিরীকরণ ও গতিবিধি বোঝার সুবিধা থাকছে। এক্সট্রিম সংস্করণে ৮কে ৬০ ফ্রেম প্রতি সেকেন্ড এবং ৪কে ২৪০ ফ্রেম প্রতি সেকেন্ডে ভিডিও ধারণ করা যাবে। পেশাদার ভিডিও ধারণের জন্য এতে নতুন উন্নত পেশাদার ভিডিও কোডেকও যুক্ত হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্মার্টফোনের জন্য নতুন দুটি ফ্ল্যাগশিপ এআই চিপ উন্মোচন করল কোয়ালকম

Update Time : 07:34:04 am, Monday, 28 September 2026