আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

নিরাপদ ও সুরক্ষিত এআই সহকারী মিউজ নিয়ে নানা প্রশ্ন

  • MIT ERP
  • Update Time : 09:39:25 am, Tuesday, 29 September 2026
  • 13

নিরাপদ ও সুরক্ষিত এআই সহকারী মিউজ নিয়ে নানা প্রশ্ন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী মিউজ নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠছিল যে এর ভেতরে কি ওপেন সোর্স এআই সহকারী ওপেনক্ল-এর প্রযুক্তি বা কাঠামো ব্যবহার করা হয়েছে?

এবার মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবসের (এমএসএল) পণ্য বিভাগের প্রধান ন্যাট ফ্রিডম্যান জানিয়েছেন, মিউজ তৈরি হয়েছে শূন্য থেকে। তবে পণ্য হিসেবে এটি ওপেনক্ল থেকে ‘অনেক বেশি অনুপ্রাণিত’। ফ্রিডম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, মেটার দল ওপেনক্ল ব্যবহার করে এতটাই মুগ্ধ হয়েছিল যে তারা এমন একটি পণ্য তৈরি করতে চেয়েছিল, যা ওপেনক্ল-এর মতো হবে, তবে নিরাপদ ও সহজে ব্যবহারযোগ্য এবং বিলিয়ন মানুষের কাছে পৌঁছানো সম্ভব।

ওপেনক্ল একটি ওপেন সোর্স প্রকল্প হওয়ায় মেটা সেটি থেকে ধারণা নেওয়ায় বিস্ময়ের কিছু নেই। তবে মিউজ নিয়ে আলোচনা আরও জোরালো হয় যখন ব্যবহারকারীরা দুই এআই সহকারীর বিভিন্ন ফাইল ও কাঠামোর মধ্যে মিল খুঁজে পান। এআই অ্যাপ নির্মাতা আনশ নন্দা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, ‘মিউজ’ মূলত সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরি ওপেনক্ল-এর একটি সংস্করণ।

তার পোস্টে মিউজের সঙ্গে কথোপকথনের একটি অংশও ছিল। সেখানে মিউজ নিজেই জানিয়েছিল, তার সিস্টেম ফাইলের সঙ্গে ওপেনক্ল-এর ফাইলের মিল কেবল কাকতালীয় নয়। পরে অন্য ব্যবহারকারীরাও দুই সিস্টেমের মিল তুলে ধরেন; বিশেষ করে ‘সোল ডট এমডি’ নামের একটি ফাইল নিয়ে আলোচনা হয়। এই ফাইল সাধারণত এআই এজেন্টের ব্যক্তিত্ব, যোগাযোগের ধরন, মূল্যবোধ ও আচরণগত সীমা নির্ধারণে ব্যবহৃত হয়।

ব্যবহারকারীদের দাবি, শুধু ফাইলের নামই নয়, এর ভেতরের বিষয়বস্তুরও বড় অংশ প্রায় একই। এ বিষয়ে প্রশ্ন করা হলে ফ্রিডম্যান দাবি অস্বীকার করেননি; বরং তিনি বলেন, ওপেনক্ল-এর নির্মাতা পিটার স্টেইনবার্গার ওই বিষয়গুলো ‘ঠিকভাবেই করেছিলেন’ বলে মেটার দল মনে করেছিল। ফ্রিডম্যান জানান, জানুয়ারিতে ওপেনক্ল ব্যবহার করার পর তিনি মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবসের দলের জন্য শত শত ম্যাক মিনি কিনেছিলেন।

তার ভাষ্য, দলের অনেকেই ওপেনক্ল ও অন্যান্য ব্যক্তিগত এআই এজেন্ট ব্যবহারে মুগ্ধ হয়ে যান। মেটার লক্ষ্য ছিল ওপেনক্ল-এর মতো একটি ব্যবস্থা তৈরি করা, যা নিরাপদ ও সুরক্ষিত, সহজে ব্যবহারযোগ্য এবং বিলিয়ন মানুষের কাছে সম্প্রসারণ করা সম্ভব। মিউজ ইতোমধ্যে ব্যবহারকারীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি এটি যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে এক নম্বরে উঠে এসেছে।

বাজারে উন্মুক্ততার বিষয়টি বিবেচনায় নিয়ে করা তুলনায় মিউজের প্রাথমিক মোবাইল যাত্রা চ্যাটজিপিটির তুলনায়ও দ্রুত এগোচ্ছে বলে তথ্য প্রকাশ পেয়েছে। মেটার এক মুখপাত্র ফ্রিডম্যানের বক্তব্যের দিকেই ইঙ্গিত করে জানিয়েছেন, এ বিষয়ে কোম্পানির আর কিছু যোগ করার নেই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নিরাপদ ও সুরক্ষিত এআই সহকারী মিউজ নিয়ে নানা প্রশ্ন

Update Time : 09:39:25 am, Tuesday, 29 September 2026