আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

মধ্যরাতে ঢাকার ৬টি প্রেস পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন

  • MIT ERP
  • Update Time : 10:43:49 am, Tuesday, 29 September 2026
  • 12

মধ্যরাতে ঢাকার ৬টি প্রেস পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন মধ্যরাতে রাজধানীর ৬টি প্রেস পরিদর্শন করেছেন। তিনি মঙ্গলবার রাত ১২টার পর প্রেস পরিদর্শন শুরু করেন।

প্রেসগুলো হলো– মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স, ন্যাশনাল প্রিন্টার্স।

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাইয়ের জন্য পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী ঢাকার ছয়টি প্রেস পরিদর্শন করেন। প্রেস পরিদর্শনের সময় তিনি পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিন দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী বইয়ের কাগজের মান, ছাপার গুণগত মান এবং ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। এছাড়া, বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সৌদি আরবে অভিযানে সাড়ে ১২ হাজার অবৈধ অভিবাসী নিজ দেশে প্রত্যাবাসন

মধ্যরাতে ঢাকার ৬টি প্রেস পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন

Update Time : 10:43:49 am, Tuesday, 29 September 2026