আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

প্রিয়জনের জন্মদিন মনে করিয়ে দিতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

  • MIT ERP
  • Update Time : 08:49:37 am, Tuesday, 29 September 2026
  • 14

প্রিয়জনের জন্মদিন মনে করিয়ে দিতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জন্মদিন কিংবা বিশেষ দিনগুলোর কথা মনে রাখা অনেকের পক্ষেই সবসময় সম্ভব হয় না। যার ফলে অনেক সময় প্রিয়জনের জন্মদিনের তারিখ ভুলে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তবে এই সমস্যা মেটাতে এবার দারুণ এক নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই বন্ধু বা আত্মীয়দের জন্মদিনের কথা মনে রাখতে পারবেন। কোনো সেভ করা কন্টাক্টের জন্মদিন থাকলে হোয়াটসঅ্যাপ নিজেই ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠিয়ে তা মনে করিয়ে দেবে। ফলে ব্যবহারকারী সরাসরি চ্যাট উইন্ডোতে প্রবেশ করে সঙ্গে সঙ্গেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিতে পারবেন। এ ছাড়া জন্মদিনের দিন সংশ্লিষ্ট কন্টাক্ট বা ব্যক্তির নামের পাশে কন্টাক্টস ট্যাবে একটি কেক ইমোজি এবং ‘বার্থডে’ লেবেল প্রদর্শিত হবে। তবে শর্ত হলো, ওই কন্টাক্ট বা ব্যবহারকারীকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নিজের জন্মতারিখ যুক্ত করতে হবে। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক (বেটা) পর্যায়ে রয়েছে এবং সব বেটা ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রিয়জনের জন্মদিন মনে করিয়ে দিতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

Update Time : 08:49:37 am, Tuesday, 29 September 2026