আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮%

পটিয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, বাবাসহ আহত ৩

  • MIT ERP
  • Update Time : 01:31:21 am, Monday, 28 September 2026
  • 20

পটিয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, বাবাসহ আহত ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের পটিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাহেল বড়ুয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির বাবা নন্দন বড়ুয়াসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাঁচারি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাহেল বড়ুয়া কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা নন্দন বড়ুয়ার ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় নন্দন বড়ুয়া তাঁর ছেলে পাহেল বড়ুয়া এবং স্বজনদের দুই শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে কোলাগাঁও মুন্সিরহাটের দিকে যাচ্ছিলেন।

তাঁরা কাঁচারি পুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা পাহেল বড়ুয়া ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহীরাও গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান। এ সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে।

পটিয়ার কালারপোল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছে। দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে এবং আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দ্রুততম ১৫ হাজার রানের বিশ্ব রেকর্ড গড়লেন বিরাট কোহলি

পটিয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, বাবাসহ আহত ৩

Update Time : 01:31:21 am, Monday, 28 September 2026