ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং এয়ার অ্যাস্ট্রার মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্যে গত রোববার বিকেল ৩টায় ঢাকা রিজেন্সির প্রাঙ্গণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন মো. মিজানুর রহমান সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট চার্জ), ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং মেস-বাহ-উল ইসলাম, চিফ কমার্শিয়াল অফিসার, এয়ার অ্যাস্ট্রা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদ হাসান এবং এয়ার অ্যাস্ট্রার এ এফ এম রুবায়াত উল জান্নাত, এ জি এম, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানিত প্রতিনিধিরা। এই অংশীদারিত্বের আওতায় এয়ার অ্যাস্ট্রার এমপ্লয়ি ও অরবিট সদস্য এবং ঢাকা রিজেন্সির এমপ্লয়ি ও প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য থাকছে বিভিন্ন বিশেষ মূল্যছাড়, এক্সক্লুসিভ সুবিধা ও আকর্ষণীয় অতিরিক্ত সুযোগ-সুবিধা, যা ভ্রমণ, আতিথেয়তা ও লাইফস্টাইল অভিজ্ঞতাকে করবে আরও সমৃদ্ধ ও আনন্দময়। বিজ্ঞপ্তি।



















