ময়মনসিংহের হালুয়াঘাটে বন্ধুর স্ত্রীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে শাহজাহান মিয়া (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে শাহজাহান মিয়াকে আসামি করে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন।
ওই দিন রাতেই হালুয়াঘাট থানার ওসি জালাল উদ্দিন মামলা রুজু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ভোক্তভোগী নারী বাদী হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে।
নিজেদের বাড়িঘর না থাকায় তারা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে থাকতেন। ওই নারীর স্বামী ও শাহজাহান মাদকাসক্ত। দুজন একসাথেই মদ পান করতেন ও চলাফেরা করতেন। ঘটনার দিন সন্ধ্যার পর ওই নারী বারান্দায় শুয়ে ছিলেন। এ সময় শাহজাহান মিয়া তার বন্ধুকে খুঁজতে তার বাড়িতে আসেন। তবে, ভিক্টিম নারীর স্বামী বাড়িতে না থাকায় জোড়পূর্বক ধর্ষণ করে শাহজাহান।
পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজাহান পালিয়ে যান। হালুয়াঘাট থানার ওসি জালাল উদ্দিন বলেন, বিকেলে অভিযোগ দেওয়ার পর রাতেই সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি জালাল উদ্দিন আরও বলেন, অভিযুক্ত শাহজাহান ও ওই নারীর স্বামী দুজনই মাদকাসক্ত। তারা একসঙ্গে মদপান করতেন। তাদের কারো স্থায়ী বাড়িঘর নেই।
ওই নারী অন্যের বাড়ির বারান্দায় থাকতেন।


















