আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

বেলুচিস্তানে নারী যোদ্ধাদের হামলায় নিহত ৯ পাকিস্তানি সেনা

  • MIT ERP
  • Update Time : 08:26:30 am, Wednesday, 30 September 2026
  • 13

বেলুচিস্তানে নারী যোদ্ধাদের হামলায় নিহত ৯ পাকিস্তানি সেনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে দেশটির সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলার দাবি করেছে স্বাধীনতাপন্থি সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট। গোষ্ঠীটির দাবি, তাদের নবগঠিত নারী যোদ্ধা ইউনিটের সদস্যরা তুরবাত ও কালাতের মাংচার এলাকায় পৃথক অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর ৯ সদস্যকে হত্যা করেছেন।

বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট সম্প্রতি কারিমা সশস্ত্র আক্রমণ বিভাগ নামে একটি নারী যোদ্ধা ইউনিট গঠনের কথা জানিয়েছে। সোমবার প্রকাশিত একটি ভিডিওতে ওই ইউনিটের একজন নারী কমান্ডারকে অভিযানের আগে সদস্যদের নির্দেশনা দিতে দেখা যায়। গোষ্ঠীটির দাবি অনুযায়ী, তুরবাতে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া বাহিনীর একটি গাড়িবহরে হামলা চালানো হয়।

এতে ছয় সেনাসদস্য নিহত হন। পরে কালাতের মাংচার এলাকায় আরেকটি অভিযানে আরও তিন সেনাসদস্য নিহত এবং কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে। প্রকাশিত ভিডিওর বিভিন্ন দৃশ্যে নারী যোদ্ধাদের অস্ত্র হাতে অবস্থান এবং মাংচার এলাকায় তল্লাশি চালাতেও দেখা গেছে। তবে হামলায় সেনাসদস্য নিহত ও আহত হওয়ার এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় পৃথক সামরিক অভিযানে সাত সশস্ত্র সদস্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, বেলুচিস্তানের চাগাই জেলার নোকচা এলাকায় দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দাবি, তারা দুটি খালি পানির ট্যাংকে আগুন ধরিয়ে দেওয়ার পর পালানোর চেষ্টা করলে অভিযান চালানো হয়। একই এলাকায় জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থানেও আগুন দেওয়ার অভিযোগ করেছে বাহিনী। অন্যদিকে খাইবার পাখতুনখোয়ার বারা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে আরও পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।

তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার এবং একটি গোপন আস্তানা ধ্বংস করার দাবিও করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে, আটক ৪৪০

বেলুচিস্তানে নারী যোদ্ধাদের হামলায় নিহত ৯ পাকিস্তানি সেনা

Update Time : 08:26:30 am, Wednesday, 30 September 2026