আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৭%

আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের সেলস কনফারেন্স ও ১০ বছর পূর্তি উদযাপন

  • MIT ERP
  • Update Time : 06:32:49 pm, Sunday, 27 September 2026
  • 12

আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের সেলস কনফারেন্স ও ১০ বছর পূর্তি উদযাপন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্লাওয়ার মিলিং প্রতিষ্ঠান আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের সেলস কনফারেন্স ও ১০ বছর পূর্তি উৎসব জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর রাজধানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিস্ট্রিবিউটর, সেলস নেতৃবৃন্দ, কর্পোরেট গ্রাহক এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস কে জামিল উদ্দিন। তিনি বক্তব্যে প্রতিষ্ঠানের সাফল্যে অবদান রাখা ডিস্ট্রিবিউটর, সেলস টিম ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও মানসম্মত পণ্য ও গ্রাহকসেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের পরিচালক ডা. রেজওয়ানা আফরোজ স্বরণী।

এছাড়া গ্রুপের উপদেষ্টা ডা. আশরাফুল বারী ও মুসলিম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অনুপ কুমার সাহা। এ সময় বিভিন্ন অঞ্চলের সেলস নেতৃবৃন্দও নিজেদের অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন। আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড আকিজ ইনসাফ গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

গত এক দশক ধরে মান, উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠানটি দেশের খাদ্যপণ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির ‘সানশাইন’ ব্র্যান্ডের অধীনে আটা, ময়দা, সুজি, সুগন্ধি চিনিগুড়া চাল, রাইস ব্র্যান অয়েল ও সরিষার তেলসহ বিভিন্ন পণ্য বর্তমানে দেশজুড়ে লাখো পরিবার ও ব্যবসায়ীর আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মুন্সিগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে জমজ ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের সেলস কনফারেন্স ও ১০ বছর পূর্তি উদযাপন

Update Time : 06:32:49 pm, Sunday, 27 September 2026