আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৭%

ডিজিটাল উদ্ভাবনে ‘প্রজেক্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেল ইউসিবি

  • MIT ERP
  • Update Time : 06:40:58 pm, Sunday, 27 September 2026
  • 11

ডিজিটাল উদ্ভাবনে ‘প্রজেক্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেল ইউসিবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ব্যাংকটির ‘এগ্রি রুরাল ফাস্ট লোন’ (এআরএফএল) প্রকল্পটি ‘বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ইনফরমেশন টেকনোলজি (মিডিয়াম ক্যাটাগরি) বিভাগে ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। এ সময় ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রযুক্তির মাধ্যমে কৃষি ঋণ বিতরণকে আরও দ্রুত, সহজ ও সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যেই এআরএফএল উদ্যোগটি চালু করে ইউসিবি। এ উদ্যোগের আওতায় যোগ্য কৃষকদের এক দিনের মধ্যেই কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইউসিবি জানিয়েছে, এআরএফএল প্রকল্পের এ স্বীকৃতি ব্যাংকের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে সমন্বিত, সম্প্রসারণযোগ্য ও গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা দিতে ব্যাংকের ‘ইউসিবি ওয়ান’ কোর ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ও প্রযুক্তিগত সক্ষমতারও প্রতিফলন ঘটেছে এ অর্জনে।

পুরস্কার প্রসঙ্গে ইউসিবি জানায়, বিশেষ করে কৃষি ও পল্লী উদ্যোগের ক্ষেত্রে এ স্বীকৃতি ব্যাংকের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। একই সঙ্গে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা নিশ্চিত করতে ডিজিটাল উদ্ভাবন ব্যবহারে ব্যাংকের চলমান প্রচেষ্টারও স্বীকৃতি এটি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মুন্সিগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে জমজ ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

ডিজিটাল উদ্ভাবনে ‘প্রজেক্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেল ইউসিবি

Update Time : 06:40:58 pm, Sunday, 27 September 2026