আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

চিকিৎসার অভাবে অনিশ্চিত ক্যানসার আক্রান্ত নার্গিসের জীবন

  • MIT ERP
  • Update Time : 08:30:54 am, Saturday, 26 September 2026
  • 12

চিকিৎসার অভাবে অনিশ্চিত ক্যানসার আক্রান্ত নার্গিসের জীবন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ক্যানসার আক্রান্ত হয়ে চট্টগ্রামের মা ও শিশু ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঠাকুরগাঁওয়ের নার্গিস। অর্থের অভাবে তার চিকিৎসা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। জীবন বাঁচাতে দ্রুত অপারেশনসহ পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা।

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকার বাসিন্দা নার্গিস আকতার। স্বামী ও পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছেন তিনি। চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করে সংসারে সহযোগিতা করতেন নার্গিস। বর্তমানে তিনি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। নার্গিসের স্বামী অহিদুল আলম একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি তাকে হঠাৎ চাকরি থেকে ছাঁটাই করা হয়।

ফলে সংসারে নেমে এসেছে চরম আর্থিক সংকট। একদিকে স্ত্রীর চিকিৎসার ব্যয়, অন্যদিকে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নার্গিসের অপারেশনের জন্য প্রয়োজন প্রায় দেড় লাখ টাকা। অপারেশনের পর তাকে রেডিওথেরাপি দিতে আরও প্রায় এক লাখ টাকা প্রয়োজন হবে। কিন্তু এই বিপুল অর্থ জোগাড় করা তাদের পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ যদি চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তা হলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। সময়মতো চিকিৎসা পেলে নার্গিস সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেনÑ এমন আশায় সহযোগিতার আবেদন জানান তারা। নার্গিসের চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে সরাসরি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাবে।

অথবা বিকাশেও পাঠানো যাবে মানবিক সহায়তা। বিকাশ (ব্যক্তিগত) : ০১৮৭৭-৭০৯৪৮০।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চিকিৎসার অভাবে অনিশ্চিত ক্যানসার আক্রান্ত নার্গিসের জীবন

Update Time : 08:30:54 am, Saturday, 26 September 2026