আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

Korean Mart Bangladesh-এর ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন

  • MIT ERP
  • Update Time : 07:58:01 pm, Wednesday, 23 September 2026
  • 9

Korean Mart Bangladesh-এর ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইনভিত্তিক প্রসাধনী বিক্রয়কারী প্রতিষ্ঠান Korean Mart Bangladesh-এর প্রায় ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার টাকা ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পশ্চিম)।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পশ্চিম) সূত্রে জানা যায়, কমিশনারের নির্দেশনা এবং পল্লবী বিভাগীয় কর্মকর্তার তত্ত্বাবধানে গত ২১ সেপ্টেম্বর পল্লবী বিভাগীয় দপ্তরের আওতাধীন Korean Mart Bangladesh-এ মূসক-১২.১ প্রদর্শনপূর্বক নিবারক কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির ঠিকানা বাড়ি নম্বর ৩৪, রোড নম্বর ৩, ব্লক-ডি এবং বিন নম্বর ০০৭৫৩৪৫১৪-০৪০১।

অভিযানকালে প্রতিষ্ঠানটির ল্যাপটপ, কম্পিউটার, কুরিয়ার সার্ভিসের তথ্য, নিজস্ব সফটওয়্যার এবং বিভিন্ন দলিলপত্র পর্যালোচনা করা হয়। এসব তথ্য যাচাই করে মূসক ফাঁকির সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩ ইস্যু করা হয়। পরে ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য প্রয়োজনীয় দলিলের তথ্য পেনড্রাইভের মাধ্যমে সংরক্ষণ করে জব্দ করা হয়।

জব্দ করা দলিলাদি ও তথ্য যাচাই করে প্রতিষ্ঠানটির ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকা মূল্যের নিয়মবহির্ভূত বিক্রয় তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা মূসক ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যাট ফাঁকির ঘটনায় Korean Mart Bangladesh-এর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভারত ও মিয়ানমার থেকে ইলিশ আমদানি বন্ধ

Korean Mart Bangladesh-এর ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন

Update Time : 07:58:01 pm, Wednesday, 23 September 2026