আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

ঠাকুরগাঁওয়ে জলপাই কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 08:33:41 pm, Wednesday, 23 September 2026
  • 15

ঠাকুরগাঁওয়ে জলপাই কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জলপাই কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ইউসুফ আলী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সাসলাপিয়ালা (মাদ্রাসাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ইউসুফের বাবা খাওয়া-দাওয়া শেষে দোকানে চলে যান। এ সময় তার মা বাড়ির সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের সদস্যদের অজান্তে ইউসুফ বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই কুড়াতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। পুকুরের পাশে কওমি মাদ্রাসার নির্মাণকাজে থাকা রাজমিস্ত্রি লাবলু হোসেন শিশুটিকে পানিতে পড়ে যেতে দেখে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের সহযোগিতায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডিসেম্বর নয় বুকের পাঠা থাকলে এখনই দেশে ফিরে আসুন : তথ্য প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে জলপাই কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Update Time : 08:33:41 pm, Wednesday, 23 September 2026