আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

  • MIT ERP
  • Update Time : 12:14:25 pm, Wednesday, 23 September 2026
  • 15

লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পথে পৃথকভাবে নিখোঁজ হয় তারা।

মঙ্গলবার রাত ১০টায় (২২ সেপ্টেম্বর) নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের অভিভাবক প্রবাসী এমরান হোসেন ও ব্যবসায়ী জাকির হোসেনসহ স্বজনরা। নিখোঁজ আরাফাত সায়েম (১৪) কেরোয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থী।

নিখোঁজ মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪) চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। সেও রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। এদিকে, নিখোঁজ দুই ছাত্রের অভিভাবক ও তাদের স্বজনরা তাদের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেরই সহযোগিতা চেয়েছেন। এতে তারা লেখেন, রোববার সকাল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিনহাজ ও সায়েম স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ শিশু সায়েমের পিতা জাকির হোসেন ও মিনহাজের পিতা এমরান হোসেন বলেন, রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারা বাড়ি থেকে বের হয়েছে। এরপর সারা দিন আর বাড়িতে ফেরেনি। আমরা সব আত্মীয়স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও তাদের খোঁজ পাইনি। পরে সোমবার (২১ সেপ্টেম্ব) রাতে থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

আমরা সবার কাছে সহযোগিতা চাইছি। তাদের সন্ধান পেলে আমাদের জানানোর অনুরোধ জানাচ্ছি। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন, সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজ ডায়েরি পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

খুলনায় ভাত চুরির অভিযোগে শিক্ষার্থী হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার, একজনের স্বীকারোক্তি

লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

Update Time : 12:14:25 pm, Wednesday, 23 September 2026