আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

ছাতকে শুরু হলো তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

  • MIT ERP
  • Update Time : 01:40:54 pm, Wednesday, 23 September 2026
  • 11

ছাতকে শুরু হলো তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুনামগঞ্জের ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬-এর সূচনা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ছাতকের আয়োজনে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তিনির্ভর কৃষি কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। মেলার স্টলগুলো প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বুধবার সকাল ১১টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. কলিম উদ্দিন আহমেদ মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিউদ্দিন। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন ছাতক উপজেলার কৃষক ও কৃষির উন্নয়ন পরিকল্পনা এবং মাঠপর্যায়ের সার্বিক কার্যক্রম নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. কলিম উদ্দিন আহমেদ মিলন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ছাতক এ সভার আয়োজন করে।

মেলা আয়োজনে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাদের মধ্যে উপজেলা কৃষি অফিসার তৌফিক হোসেন খান, কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আলম এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে মো. এনামুল ইসলাম পারভেজ, জহিরুল ইসলাম, জসিম উদ্দিন দুর্জয়, মিল্লাত হোসেন, বিদ্যুৎ তালুকদার, সুহেব মাহমুদ, আশরাফুল আলম, ফাতেহা বেগম, ফাতেমা তুজ জুহুরা ও বরকত উল্লাহ দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে ছাতক উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, কৃষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ আগামী ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার সমাপনী করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিত করা, প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। এদিকে, ২৩ সেপ্টেম্বর ছাতক উপজেলার অভ্যন্তরীণ উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ পুকুরসহ নির্বাচিত জলাশয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ছাতক।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, আগামী বছরের শুরুতে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ছাতকে শুরু হলো তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

Update Time : 01:40:54 pm, Wednesday, 23 September 2026