জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে তিন ঘণ্টার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা ভালো ও ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শিগগিরই আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় দফার আলোচনা কোথায় হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
ইরানের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তবে তিনি বলেন, ইরানের সামনে সম্ভাব্য উন্নতি অথবা ধ্বংস এই দুই ধরনের পথ খোলা রয়েছে।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, ইরান রিপাবলিকান পার্টির নির্বাচনী ফল দেখার জন্য অপেক্ষা করছে।


















