ইউক্রেন যুদ্ধের সমাধানের লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে একটি চুক্তি হবে বলে তিনি বিশ্বাস করেন।
তবে চুক্তিতে ইউক্রেনকে কী ছাড় দিতে হবে, তা প্রকাশ করেননি তিনি।
ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে জেলেনস্কির সঙ্গে তাদের অনেক কথা বলার আছে। একইসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান তিনি।
পুতিন ও জেলেনস্কি, দুজনই যুদ্ধের অবসান চান বলেও মন্তব্য করেন ট্রাম্প। পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের কথা উল্লেখ করে, আবারও বৈঠক হতে পারে বলে জানান তিনি।





















