আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩২%

বড় ব্যবধানে হেরে এশিয়ান হকি শুরু হলো লাল-সবুজদের

  • MIT ERP
  • Update Time : 06:39:33 am, Saturday, 19 September 2026
  • 14

বড় ব্যবধানে হেরে এশিয়ান হকি শুরু হলো লাল-সবুজদের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এশিয়ান গেমসে পুরুষ হকির অভিযানটা হার দিয়েই শুরু হলো বাংলাদেশের। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছেন জিমি-আশরাফুলরা। গতকাল শুক্রবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ ধরে রাখে কোরিয়ানরা।

প্রথম কোয়ার্টারে কোনো গোল হয়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে বাংলাদেশকে কোণঠাসা করে ফেলে দক্ষিণ কোরিয়া। এ সময় তিনবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা। বিপরীতে প্রথমার্ধে কোরিয়ার রক্ষণে উল্লেখযোগ্য কোনো চাপই তৈরি করতে পারেনি বাংলাদেশ। ফলে ৩-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় লাল-সবুজের দল। বিরতির পরও ম্যাচের চিত্র বদলায়নি।

তৃতীয় কোয়ার্টারে আরও ১ গোল করে ব্যবধান ৪-০ করে দক্ষিণ কোরিয়া। শেষ কোয়ার্টারেও বাংলাদেশের রক্ষণ ভেদ করে আরেকবার গোল পায় তারা। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোরিয়া। পুরো ম্যাচে গোলের দেখা পায়নি বাংলাদেশ। কোরিয়ার রক্ষণে বড় ধরনের চাপও তৈরি করতে পারেননি জিমি-আশরাফুলরা। ফলে ৫ গোল হজম করে এশিয়ান গেমসের শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ।

অবশ্য চলতি আসরে বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগও থাকছে। ২২ সেপ্টেম্বর স্বাগতিক জাপানের বিপক্ষে মাঠে নামবেন লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচের ভুলত্রুটি কাটিয়ে সেই ম্যাচে উন্নত পারফরম্যান্সের লক্ষ্য থাকবে বাংলাদেশেরÑ এমনটাই বলছেন কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

১৭ বছরেও বেরোবির আবাসিক হলের ডাইনিংয়ে চালু হয়নি ভর্তুকি

বড় ব্যবধানে হেরে এশিয়ান হকি শুরু হলো লাল-সবুজদের

Update Time : 06:39:33 am, Saturday, 19 September 2026