আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩২%

এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: একই রুমে নারী ও পুরুষ ক্রীড়াবিদদের কক্ষ বরাদ্দ নিয়ে তোলপাড়

  • MIT ERP
  • Update Time : 06:37:13 am, Saturday, 19 September 2026
  • 12

এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: একই রুমে নারী ও পুরুষ ক্রীড়াবিদদের কক্ষ বরাদ্দ নিয়ে তোলপাড়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শুরু হওয়ার আগেই অব্যবস্থাপনার অভিযোগে আলোচনায় রয়েছে এশিয়ান গেমস। জাপানের আইচি-নাগোয়ায় আজ শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া এই আসরে এবার নারী ও পুরুষ ক্রীড়াবিদদের একই কক্ষ বরাদ্দ দেওয়ার ঘটনায় শুরু হয়েছে তোলপাড়।

জানা গেছে, এমন পরিস্থিতিতে স্বাগতিক জাপানের ক্রীড়াবিদদেরই বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইচি ও নাগোয়ায় গেমসে অংশ নিতে আসা বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের অনেকে এরই মধ্যে আয়োজকদের ব্যবস্থাপনা ও আবাসনের মান নিয়ে অভিযোগ তুলেছেন। বিড়ম্বনা থেকে বাদ পড়েননি জাপানের ক্রীড়াবিদেরাও।

জাপানের ডেপুটি শেফ দ্য মিশন হিসাশি মিজুতোরি জানান, কিছু ক্ষেত্রে কোচ, দলের কর্মকর্তা ও ক্রীড়াবিদদের একই কক্ষে রাখা হয়েছে। আবার কোথাও শুধু সংখ্যার হিসাব মিলিয়ে কক্ষ বরাদ্দ দেওয়ায় নারী ও পুরুষ অ্যাথলেট একই কক্ষে থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। তার ভাষায়, পাঁচজন পুরুষ ও পাঁচজন নারীর জন্য পাঁচটি টুইন রুম বরাদ্দ দেওয়া হলে এবং কাগজে সংখ্যা ঠিক থাকলেও বাস্তবে এতে নানা জটিলতা তৈরি হয়েছে।

মিজুতোরি বলেন, ‘পুরুষ ও নারী অ্যাথলেটকে একই কক্ষে রাখা, কোচের কক্ষে ক্রীড়াবিদকে রাখা কিংবা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যক্তিদের একই কক্ষে রাখার মতো ঘটনা অন্যতম। আমরা যতটা সম্ভব এখন সমন্বয় ও আলোচনা করে সেসবে পরিবর্তন আনার চেষ্টা করছি। ’ আবাসন ব্যবস্থাপনার পাশাপাশি পরিবহন নিয়েও বিড়ম্বনায় পড়েছেন অংশগ্রহণকারী দলের সদস্যরা।

কম্পিউটারে নাম নিবন্ধনের ত্রুটির কারণে বিমানবন্দর থেকে পরিবহনব্যবস্থা অচল হয়ে পড়ে। কয়েক ঘণ্টা অপেক্ষার পরও আবাসনের ব্যবস্থা না হওয়ায় কিছু ক্রীড়াবিদকে বিমানবন্দরের মেঝেতে রাত কাটাতে হয়। এমনকি অনুশীলন কেন্দ্রে যাওয়ার পথে খেলোয়াড়দের বহনকারী যান ভুল পথে যাওয়ার ঘটনাও ঘটেছে। এবারের এশিয়ান গেমসে জাপানে প্রায় ১৭ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নেবেন।

তবে আয়োজকেরা প্রচলিত একক অ্যাথলেট ভিলেজের বদলে বিভিন্ন ধরনের আবাসনের ব্যবস্থা করেছেন। ইতালির প্রমোদতরি ‘কোস্টা সেরেনা’য় প্রায় চার হাজার অংশগ্রহণকারীর থাকার ব্যবস্থা করা হয়েছে। জাহাজটি মঙ্গলবার নাগোয়ায় পৌঁছেছে। এ ছাড়া জাপানের সবচেয়ে বড় বন্দরের ডক এলাকায় শিপিং কনটেইনারের আদলে তৈরি কক্ষে আরও প্রায় দুই হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তা থাকবেন।

মিজুতোরি জানান, গত বুধবার ক্রুজশিপ ভিলেজ চালুর পর থেকেই ক্রীড়াবিদেরা সেখানে আসছেন এবং প্রবেশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। তবে পুরো প্রক্রিয়ায় উল্লেখযোগ্য সময় লেগেছে। পরিচয়পত্র সক্রিয় করার সমস্যার কারণে কিছু ক্রীড়াবিদকে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

১৭ বছরেও বেরোবির আবাসিক হলের ডাইনিংয়ে চালু হয়নি ভর্তুকি

এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: একই রুমে নারী ও পুরুষ ক্রীড়াবিদদের কক্ষ বরাদ্দ নিয়ে তোলপাড়

Update Time : 06:37:13 am, Saturday, 19 September 2026