আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩২%

১৭ বছর বয়সেই ম্যানচেস্টার সিটির জার্সিতে সাম্বার দুর্দান্ত অভিষেক

  • MIT ERP
  • Update Time : 06:32:42 am, Saturday, 19 September 2026
  • 12

১৭ বছর বয়সেই ম্যানচেস্টার সিটির জার্সিতে সাম্বার দুর্দান্ত অভিষেক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ম্যানচেস্টার সিটির জার্সিতে অভিষেকেই আলো ছড়িয়েছেন ১৭ বছর বয়সি ফরোয়ার্ড ফ্লয়েড সাম্বা। কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে নরউইচ সিটিকে ৫-০ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করে ম্যাচের নায়ক বনে গেছেন এই তরুণ।

সাম্বার দুর্দান্ত অভিষেকের দিনে ম্যানচেস্টারের আরেক কিশোর ফুটবলার জেজে গ্যাব্রিয়েলকে ঘিরে চলা আলোচনাও অনেকটা আড়ালে পড়ে গেছে। ১৫ বছর বয়সি এই ফরোয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার দ্বারপ্রান্তে রয়েছেনÑ সপ্তাহজুড়ে ইংলিশ ফুটবলে ছিল সেই খবর। কিন্তু নরউইচের বিপক্ষে সাম্বার পারফরম্যান্স শুক্রবারের ফুটবল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন সাম্বা। গোলের সুযোগ তৈরিতে সিটি যখন কিছুটা সমস্যায়, তখন হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। পরে করেন আরও একটি দারুণ গোল। ম্যাচের শেষ দিকে দর্শকদের করতালির মধ্যে তাকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়। গত মৌসুমে সিটির অনূর্ধ্ব-১৮ দলের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন সাম্বা। ২৪ গোলের পাশাপাশি করেছিলেন ১০টি অ্যাসিস্ট।

মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ ইয়ুথ কাপ জেতার ম্যাচেও ফ্রি-কিক থেকে গোল করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের পর চলতি গ্রীষ্মে নতুন কোচ এনজো মারেসকা তাকে প্রথম দলের অনুশীলনে নিয়ে আসেন। অভিষেক নিয়ে সাম্বা বলেন, ‘আমি জানতাম, প্রথমবারের মতো দলের হয়ে কিছু সময় খেলার সুযোগ আসবে। কিন্তু এমন অভিষেক হবে, তা সত্যিই অবিশ্বাস্য।

আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। তবে এটা কেবল শুরু। সামনে আমার বড় ক্যারিয়ার পড়ে আছে। ’ প্রথম দলের সতীর্থদের কাছ থেকেও আত্মবিশ্বাস পেয়েছেন তিনি। সাম্বা বলেন, ‘আমি তাদের সবার সঙ্গে কথা বলেছি। তারা সবাই আমাকে দারুণ সহায়তা করেছেন। ম্যাচের আগে তারা আমাকে বলেছেন, নিজের খেলাটা খেলো, তুমি নিজে হও। এই কথাগুলো আমাকে আত্মবিশ্বাস দিয়েছে এবং আজ দুটি গোল করতে সাহায্য করেছে।

’ মজার বিষয়, সাম্বাকে নরউইচের বিপক্ষে স্ট্রাইকার হিসেবে খেলান মারেসকা। অথচ এই পজিশনে খেলার অভিজ্ঞতা তার নেই। কোচও বিষয়টি স্বীকার করেছেন। মারেসকা বলেন, ‘সে বলেছিল আগে কখনো সেখানে খেলেনি। সে নিশ্চিতভাবেই নয় নম্বরের খেলোয়াড় নয়। তবে সে ভালো করেছে। ’ তরুণ এই ফরোয়ার্ডের প্রশংসা করে মারেসকা আরও বলেন, ‘সে তরুণ, উদ্যমী, শক্তিশালী।

গোল করতে পারে, সতীর্থদের দিয়ে গোল করাতেও পারে। প্রথমার্ধে সে কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছে। আমি খুশি। তবে তারা তরুণ এবং আমাদের ধীরে ধীরে এগোতে হবে। আশা করি তাকে আরও সুযোগ দিতে পারব। ’ সাম্বার পারফরম্যান্সের প্রশংসা করেছেন সাবেক নরউইচ স্ট্রাইকার ক্রিস সাটনও। বিবিসি রেডিও-৫ লাইভে তিনি বলেন, ‘ফ্লয়েডের জন্য দারুণ একটি মুহূর্ত।

তার বাবা স্টেডিয়ামে ছিলেন এবং নিশ্চয়ই ভীষণ গর্বিত হয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

১৭ বছরেও বেরোবির আবাসিক হলের ডাইনিংয়ে চালু হয়নি ভর্তুকি

১৭ বছর বয়সেই ম্যানচেস্টার সিটির জার্সিতে সাম্বার দুর্দান্ত অভিষেক

Update Time : 06:32:42 am, Saturday, 19 September 2026