আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: প্রতিমন্ত্রী টুকু

  • MIT ERP
  • Update Time : 09:06:52 pm, Friday, 18 September 2026
  • 17

বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: প্রতিমন্ত্রী টুকু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক উচ্চবিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮৫০ জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃতী শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা তাদের লেখাপড়ার প্রতি আরও উৎসাহিত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, টাঙ্গাইলকে চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। ১১ দলের লং মার্চ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক দেশে সবারই কর্মসূচি পালনের অধিকার রয়েছে। তবে জনগণই বিচার করবে তাদের এই কর্মসূচি করা ঠিক হচ্ছে কি না। ’ তিনি আরও বলেন, ‘সরকারপ্রধান সংসদে দাঁড়িয়ে বলেছেন, বিগত সরকার তেল-গ্যাস খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

আমরা সেটি পুনরুদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারের কোনও গাফিলতি থাকলে তারা বলতে পারতো। দ্রুতই পরিস্থিতির উন্নতি হচ্ছে। ’ এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশের সাত গুণী ব্যক্তির হাতে উঠলো দোনাগাজী পদক

বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: প্রতিমন্ত্রী টুকু

Update Time : 09:06:52 pm, Friday, 18 September 2026