আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার: জিএম সিরাজ

  • MIT ERP
  • Update Time : 11:52:37 pm, Saturday, 19 September 2026
  • 11

অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার: জিএম সিরাজ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, বর্তমান সরকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় বগুড়ার ধুনট উপজেলায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিএম সিরাজ বলেন, “একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সকলে মিলে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলব।

দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকব। ” তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন এবং ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডল। এ সময় বিসিআইর পরিচালক ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ধুনট উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা ও পৌর ওলামা দলের আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত অন্তত ২

অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার: জিএম সিরাজ

Update Time : 11:52:37 pm, Saturday, 19 September 2026