বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক করতোয়া ও সমকালের আদমদীঘি প্রতিনিধি হাফিজার রহমানকে পুনরায় সভাপতি, যায়যায়দিনের আদমদীঘি প্রতিনিধি খন্দকার মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশ ও দৈনিক বগুড়া পত্রিকার আদমদীঘি প্রতিনিধি আবু মুত্তালিব মতিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাত সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন ও ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—দৈনিক জনতার আদমদীঘি প্রতিনিধি বেনজীর রহমান সিনিয়র সহসভাপতি, দৈনিক দিনকালের আদমদীঘি প্রতিনিধি হেদায়েতুল ইসলাম উজ্জল সহসম্পাদক, দৈনিক আমার বার্তার আদমদীঘি প্রতিনিধি মিজানুর রহমান অর্থ সম্পাদক এবং ইত্তেফাকের আদমদীঘি প্রতিনিধি আনোয়ার হোসাইন কার্যকরী সদস্য। আদমদীঘি প্রেসক্লাবের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মিহির সরকার, মোমিন খান, আবু হাসান ও হেদায়েতুল ইসলামসহ অন্যরা। সভায় আগামী এক বছরের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।



















