আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৬%

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারির পরই ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

  • MIT ERP
  • Update Time : 10:47:07 am, Friday, 18 September 2026
  • 9

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারির পরই ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, হামলায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিল পাসের কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা চালানো হয়।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতের হামলায় জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১৬০টি চালকবিহীন বিমান ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোয় ইউক্রেনে রুশ বিমান হামলার তীব্রতা বেড়েছে বলে কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বুধবার ২৬২-১৫৯ ভোটে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিল পাস করেছে।

এর আগে বিলটি সিনেটেও অনুমোদিত হয়েছিল। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য বিলটি হোয়াইট হাউসে পাঠানো হয়েছে। ‘লিন্ডসে ও. গ্রাহাম রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন ২০২৬’ নামের এই বিলে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাত, শীর্ষ কর্মকর্তা এবং পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রুশ তেল পরিবহনে ব্যবহৃত জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

বিলটি কার্যকর হলে রাশিয়ার জ্বালানি ক্রয়কারী দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে শুল্ক আরোপ করা হবে কি না, সেটি তার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। বিলটি পাস হওয়াকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, নতুন আইন রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইউপি নির্বাচন: জামানত বাড়ছে পাঁচ গুণ, দ্বিগুণ হচ্ছে প্রার্থীদের ব্যয়সীমা

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারির পরই ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

Update Time : 10:47:07 am, Friday, 18 September 2026