আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৬%

দেশের যেসব অঞ্চলে আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

  • MIT ERP
  • Update Time : 10:23:35 am, Friday, 18 September 2026
  • 13

দেশের যেসব অঞ্চলে আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি এ সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় আছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এই লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইউপি নির্বাচন: জামানত বাড়ছে পাঁচ গুণ, দ্বিগুণ হচ্ছে প্রার্থীদের ব্যয়সীমা

দেশের যেসব অঞ্চলে আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

Update Time : 10:23:35 am, Friday, 18 September 2026