আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৬%

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

  • MIT ERP
  • Update Time : 10:59:30 am, Friday, 18 September 2026
  • 16

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র ভিসা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ওই অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের অংশগ্রহণ নিশ্চিত করতেই তাদের ভিসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এএফপিকে তিনি বলেন, আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান সরকারের মূল প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ পাবে।

তবে অন্যান্য দেশের প্রতিনিধিদের তুলনায় ইরানি প্রতিনিধি দলের ওপর অতিরিক্ত কিছু বিধিনিষেধ থাকবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সীমিত সংখ্যক ইরানি প্রতিনিধিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাদের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কঠোর ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ এবং বিলাসবহুল পণ্য কেনার ওপর থাকা নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অচলাবস্থার মধ্যেই জাতিসংঘের এবারের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে অধিবেশনে অংশ নিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন। তবে মার্কিন প্রশাসন তাকে ভিসা দেয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদ জানিয়েছে, মাহমুদ আব্বাস তার বক্তব্যের ভিডিও পাঠালে সেটি অধিবেশনে প্রচার করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মোর্শেদা মৌয়ের জীবনের গল্প ও নিঃস্ব হয়ে যাওয়ার কাব্যিক আকুতি

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

Update Time : 10:59:30 am, Friday, 18 September 2026