আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

রোনালদোকে দায়ী করায় সাংবাদিকের ওপর ক্ষুব্ধ আল নাসর কোচ

  • MIT ERP
  • Update Time : 05:54:50 pm, Thursday, 17 September 2026
  • 7

রোনালদোকে দায়ী করায় সাংবাদিকের ওপর ক্ষুব্ধ আল নাসর কোচ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিটে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে আল নাসর। সৌদি প্রো লিগের দলটিতে যোগ দেওয়ার পর এটিই ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়।

আল আইনের বিপক্ষে ম্যাচের পুরো সময়ই খেলেছেন রোনালদো। তবে তেমন কিছুই করতে পারেননি পর্তুগিজ মহাতারকা। রোনালদোর বেহাল পারফরম্যান্স নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সরাসরি তীর দাগিয়েছেন রোনালদোর দিকে। তাঁর দাবি, ম্যাচে রোনালদো কিছুই করেননি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রোনালদোসহ পুরো আল নাসর দলের প্রস্তুতির ঘাটতি ছিল।

তবে এমন সমালোচনার জবাব দিতে গিয়ে রোনালদোর পক্ষই নিয়েছেন আল নাসর কোচ পোস্তেকোগলু। তিনি জানিয়েছেন, দল ঠিকঠাক প্রস্তুতি নিয়েছিল। মাঠে সেটা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে, হারের দায় নিজের কাঁধে নিয়েছেন তিনি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে আল নাসর কোচ বলেছেন, ‘আপনি বলছেন, আমরা ভালোভাবে প্রস্তুতি নিইনি। কিন্তু আপনি তো সেখানে (অনুশীলনে) ছিলেন। তাহলে আপনি সত্যি কথা বলছেন না কেন? দয়া করে সৎ থাকুন।’

দলের হার প্রসঙ্গে আল নাসর কোচ বলেছেন, ‘এই দায় আমার। হয়তো আমি আমার কাজটা ঠিকঠাক করতে পারিনি। সেটা ঠিক আছে। কিন্তু দয়া করে দলের প্রস্তুতি নিয়ে কথা বলবেন না।’

এরপর রোনালদোর পক্ষে নিয়ে পোস্তেকোগলু বলেছেন, ‘রোনালদো এরই মধ্যে তিনটি গোল করেছে। প্রস্তুতির জন্য সে পর্যাপ্ত সময় পায়নি। সমস্যাটা খেলোয়াড়দের নিয়ে নয়। খেলোয়াড়েরা নিজেদের সর্বোচ্চটা দিচ্ছে। তারা দারুণ খেলোয়াড় এবং তাদের মানসিকতাও অসাধারণ।’

রোনালদোকে নিয়ে এমন অভিযোগ করা উচিৎ নয় জানিয়ে আল নাসর কোচ বলেছেন, ‘দায়টা আমারই, ঠিক আছে? কিন্তু এমন একজনকে নিয়ে আপনার এভাবে বলা উচিত নয়, যিনি এখনো সবার সামনে উদাহরণ তৈরি করছেন। আর যারা ক্যারিয়ারজুড়ে ত্যাগ স্বীকার করে খেলে যাচ্ছেন, তাদের সম্পর্কে এমন কথা বলার সময় আপনার সতর্ক থাকা উচিত।’

এরপর কোচ বলেন, ‘আমি আগেই বলেছি, আপনি চাইলে আমার সমালোচনা করতে পারেন। এতে আমার কোনো সমস্যা নেই। সেটা ঠিক আছে। কিন্তু সে কি তিন ম্যাচে গোল করেনি? আজ কি তার গোল করার সুযোগ ছিল না?’

রোনালদো কিছু করেনি, সাংবাদিকের এমন অভিযোগের জবাবে পোস্তেকোগলু বলেন, ‘আপনি আর আমি বোধহয় ভিন্ন ম্যাচ দেখেছি।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

খাগড়াছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

রোনালদোকে দায়ী করায় সাংবাদিকের ওপর ক্ষুব্ধ আল নাসর কোচ

Update Time : 05:54:50 pm, Thursday, 17 September 2026