ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির’ চরিত্রে পরিচিত এই অভিনেতার ভাইরাল ভিডিওতে দেখা যায়, অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন তিনি!
এ বিষয়ে অবশ্য গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল জানান, ভিডিওতে থাকা ওই নারী তাঁর বান্ধবী, এর বাইরে তাঁদের অন্য কোনো সম্পর্ক নেই।
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে পাভেলের অভিনয়-যাত্রা শুরু হয়। তবে তাঁর ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয় কাজল আরেফিন অমি পরিচালিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এতে তিনি ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।



















