নিজস্ব শোরুম এবং অনলাইনেও পোশাক বিক্রি করে থাকে শপিং জোন বিডি (বাংলাদেশ) লিমিটেড। ঢাকার শের-ই বাংলা নগর শ্যামলীতে গত বুধবার কোম্পানিটির কার্যালয়ে অভিযান চালায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)।
এনবিআর বৃহস্পতিবার জানায়, প্রতিষ্ঠানটিতে অভিযানকালে মূসক ফাঁকির আলামত পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য মুসক-১২.৩ এর মাধ্যমে সিপিইউসহ দলিলাদি জব্দ করা হয়। তাদের বিক্রয় তথ্য যাচাইবাছাই করে প্রাথমিকভাবে ১০ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪ শত টাকার বিক্রয় তথ্য উদঘাটন করা হয়েছে। হিসাব মতে, মূসকের পরিমাণ ৮২ লাখ ৩ হতাজার ৫ পাঁচ টাকা। অভিযানে সংগৃহিত দলিলাদি অধিকতর যাচাই-বাছাই করে মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর। বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম), ঢাকার কমিশনারের নির্দেশনা মোতাবেক ১৬ সেপ্টেম্বর Shopping Zone BD ,12/1/4, Road-2, Shyamoli, Sher-E-Bangla Nagar, Dhaka নামক একটি প্রতিষ্ঠানে আকষ্মিক অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি নিজস্ব শোরুম এর পাশাপাশি অনলাইনেও পোশাক বিক্রয় করে।



















