সিআরএস ও কারিতাস বাংলাদেশের সহায়তায় খাগড়াছড়িতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ির গোলাবাড়ী ইউনিয়ন পরিষদে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতانا।
আয়োজকরা জানান, আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে এ নগদ সহায়তা দেওয়া হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খাদ্য, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে কিছুটা সহায়তা পাবে। এসময় ৩ নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উলাস ত্রিপুরা সভাপতিত্বে অন্যান্যের মধ্যে, জাবারাং কল্যাণ সমিতি নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম ভুঁইয়া, ৩ নং গোলাবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মো: আবুল কালাম(আজাদ), আবুল কাশেম, বিদ্যুৎ জ্যোতি চাকমাসহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রকল্পটির সহায়তাকারী সংস্থা ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (CRS)। বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে জাবারাং কল্যাণ সমিতি। স্থানীয় ক্ষতিগ্রস্তদের জন্য এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।



















