আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

জ্বালানি সংকটে এখনই পোশাক কারখানা বন্ধের শঙ্কা নেই: বিজিএমইএ

  • MIT ERP
  • Update Time : 06:30:46 pm, Thursday, 17 September 2026
  • 11

জ্বালানি সংকটে এখনই পোশাক কারখানা বন্ধের শঙ্কা নেই: বিজিএমইএ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জ্বালানি সংকটে এখনই কোনো পোশাক কারখানা বন্ধের আশঙ্কা নেই। তবে সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন কমে কারখানা বন্ধের ঝুঁকি বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, জ্বালানি সংকটের কারণে গত দুই মাসে কোনো কারখানা বন্ধ হয়নি। তবে অর্ডার কমে যাওয়া, বৈশ্বিক মূল্যস্ফীতি ও মার্কিন শুল্কসহ নানা কারণে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩১টি পোশাক কারখানা বন্ধ হয়েছে।

এদিকে চলতি বছরের প্রথম দুই মাসে পোশাক খাতে ৫ দশমিক ১২ শতাংশ প্রবৃদ্ধি হলেও, বড় বাজারগুলোর ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় এই প্রবৃদ্ধি প্রত্যাশিত নয় বলে মনে করছে বিজিএমইএ।

শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষায় গাজীপুর-আশুলিয়া শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণে সরকারের কাছে জায়গা বরাদ্দের দাবিও জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি এলডিসি গ্র্যাজুয়েশন তিন বছর পেছানোর আবেদন চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হবে বলেও আশা প্রকাশ করেছেন বিজিএমইএ সভাপতি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিন কোটি টাকার বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ

জ্বালানি সংকটে এখনই পোশাক কারখানা বন্ধের শঙ্কা নেই: বিজিএমইএ

Update Time : 06:30:46 pm, Thursday, 17 September 2026