আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • MIT ERP
  • Update Time : 09:01:47 pm, Tuesday, 15 September 2026
  • 11

আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আলফাডাঙ্গা জোনাল অফিসের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানটি শুরুর পূর্বে প্রতিষ্ঠানের সাফল্য ও অগ্রগতির ১৪ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। আলফাডাঙ্গা জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুমনা পারভীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীমা সেবার মূল লক্ষ্যই হলো বিপদের দিনে গ্রাহকের পাশে দাঁড়ানো এবং আর্থিক ঝুঁকি হ্রাস করা।

বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সুচিন্তিত ও ইসলামী শরিয়াহসম্মত সেবার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে শতভাগ স্বচ্ছতা ও আস্থা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। গ্রাহকদের এই আর্থিক সুরক্ষাই দেশের সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুর বিভাগীয় প্রধান ও অফিস ইনচার্জ মো. সাজিদ মাতুব্বর এবং প্রধান প্রশিক্ষক ও সেন্ট্রাল ট্রেনার জামিল উদ্দিন মিন্টু।

বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান সময়ে বীমা খাতের নানা সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরার পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়ন ও আর্থিক নিরাপত্তার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। কয়েক শতাধিক গ্রাহকের উপস্থিতিতে উৎসবমুখর এ অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে কোম্পানিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কর্মী ও কর্মকর্তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সব অতিথি ও গ্রাহকদের আপ্যায়নে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গণভোটের গণরায় বাস্তবায়ন হলে দেশের আইন-শৃঙ্খলা ভালো হবে

আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : 09:01:47 pm, Tuesday, 15 September 2026