আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৬%

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

  • MIT ERP
  • Update Time : 01:03:11 am, Sunday, 13 September 2026
  • 10

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সারা দেশের সঙ্গে মিল রেখে পটুয়াখালীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার আবু ইউসুফ এবং জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বাইজিদ পান্না। পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ি-ঘর, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের একার পক্ষে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়। সামাজিক ও পারিবারিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।

উদ্বোধনের পর শহরের তিতাস মোড় এলাকা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নদীভাঙন স্থায়ীভাবে ঠেকাতে বাঁধ নির্মাণের কথা বললেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

Update Time : 01:03:11 am, Sunday, 13 September 2026