আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৬%

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮ সেপ্টেম্বর প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

  • MIT ERP
  • Update Time : 11:59:57 pm, Saturday, 12 September 2026
  • 8

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮ সেপ্টেম্বর প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। এ লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া শেষে, আগামী ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই উপনির্বাচনে নিজেদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এমনটা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে সারা দেশে ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে বিএনপি। জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে। এ ছাড়াও ডেঙ্গু প্রতিরোধে নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি করা একটি প্রচারপত্র ঢাকাসহ সারা দেশে বিতরণ করা হবে। রুহুল কবির রিজভী বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমসহ রেডিও-টেলিভিশনে সচেতনতামূলক পদক্ষেপ প্রচার করা হবে। সেই সঙ্গে স্কুল, মাদরাসা ও হাটবাজারে যাতে আবর্জনা রাখার জন্য বিনের ব্যবস্থা করা হয়, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ সময় ডেঙ্গু সচেতনতায় যেসব উদ্যোগ নেয়া প্রয়োজন, বিএনপির পক্ষ থেকে সেসব উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮ সেপ্টেম্বর প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮ সেপ্টেম্বর প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

Update Time : 11:59:57 pm, Saturday, 12 September 2026