নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মসজিদটি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি।
স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ দেখতে পান মোয়াজ্জিন নাসির উদ্দিন। পরে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া পিস্তলটি গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র বলে জানা গেছে।





















