আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৬%

পদ্মা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১১ জনকে উদ্ধার করল বিএসএফ

  • MIT ERP
  • Update Time : 11:17:01 pm, Saturday, 12 September 2026
  • 7

পদ্মা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১১ জনকে উদ্ধার করল বিএসএফ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ।

আজ শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার বাখর আলী থেকে জোহুরপুর বকরি পাড়া এলাকায় নদীপথে যাওয়ার সময় স্রোতের চাপে ধানবোঝাই নৌকাটি ডুবে যায়।

জানা গেছে, সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বকরিপাড়া গ্রামের মতির পরিবারের ১১ জন সদস্য ওই নৌকায় ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার পর কাছাকাছি টহলরত বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া ১১ জন বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছেন। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮ সেপ্টেম্বর প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

পদ্মা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১১ জনকে উদ্ধার করল বিএসএফ

Update Time : 11:17:01 pm, Saturday, 12 September 2026