আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

স্কুলজীবনের বন্ধন দৃঢ় করতে অ্যালামনাই ক্লাবের ভূমিকা গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 12:03:33 pm, Saturday, 5 September 2026
  • 7

স্কুলজীবনের বন্ধন দৃঢ় করতে অ্যালামনাই ক্লাবের ভূমিকা গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পড়াশোনার সময় স্কুলের বড় ও ছোট মাঠে খেলাধুলা এবং নিয়মিত অ্যাসেম্বলিতে অংশ নেওয়ার স্মৃতি এখনও মনে রয়েছে।

বর্তমানে সেই প্রতিষ্ঠানের সঙ্গে আবারও সম্পৃক্ত হওয়ার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়, যা কিনা রাজনীতির ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন একটি ‘রিফ্রেশিং’ অভিজ্ঞতা। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও স্কুলের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে এমন একটি পরিবেশে আসতে পেরে আমি আনন্দিত। শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে কলেজিয়েট ক্লাব আয়োজিত ইনডোর স্পোর্টস জোন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।

তিনি বলেন, স্কুলে পড়াশোনার সময়ের স্মৃতি এবং শিক্ষক-সহপাঠীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলের সঙ্গে মানুষের সম্পর্ক শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি জীবনের ভিত্তি তৈরি করে। স্কুলজীবনে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ পরবর্তী জীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজের জীবনে স্কুলের সেই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েই পরবর্তী শিক্ষাজীবন ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, মানুষের জীবনে স্কুলজীবনের বন্ধন সবচেয়ে শক্তিশালী আর অ্যালামনাই ক্লাব সেই বন্ধন আরো দৃঢ় করে। শিক্ষাজীবনের শুরুতে গড়ে ওঠা বন্ধন দীর্ঘদিন পরও মানুষের মনে গভীর প্রভাব ফেলে। অ্যালামনাই ক্লাবের মতো উদ্যোগ সাবেক শিক্ষার্থীদের সেই সম্পর্ক পুনরুজ্জীবিত করার সুযোগ সৃষ্টি করে। অ্যালামনাই ক্লাবের মাধ্যমে বহু বছর পর সাবেক শিক্ষার্থীদের একত্রিত হওয়ার সুযোগ তৈরি হয়।

বিশেষ করে অবসরজীবনে থাকা সাবেক শিক্ষার্থীরা এখানে এসে খেলাধুলা করতে পারেন, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন এবং পারস্পরিক যোগাযোগ বজায় রাখতে পারেন, যা একটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। অ্যালামনাইয়ের সবচেয়ে বড় শক্তি হলো পারস্পরিক সহযোগিতা। সাবেক শিক্ষার্থীদের ব্যক্তিগত, পারিবারিক, ক্যারিয়ার, চাকরি কিংবা ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকতে পারে।

অ্যালামনাইয়ের সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এসব সমস্যার অনেকটাই সমাধান করা সম্ভব। খেলাধুলার মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ইনডোর স্পোর্টস জোন প্রতিষ্ঠার উদ্যোগ অত্যন্ত ভালো। এ ধরনের আয়োজন সাবেক শিক্ষার্থীদের নিয়মিত একত্রিত হওয়ার পাশাপাশি সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ সৃষ্টি করবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পেকুয়ায় বিয়েবাড়িতে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

স্কুলজীবনের বন্ধন দৃঢ় করতে অ্যালামনাই ক্লাবের ভূমিকা গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

Update Time : 12:03:33 pm, Saturday, 5 September 2026