আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

পেকুয়ায় বিয়েবাড়িতে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 12:24:51 pm, Saturday, 5 September 2026
  • 9

পেকুয়ায় বিয়েবাড়িতে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের পেকুয়ায় এক বিয়েবাড়িতে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুতের ওয়্যারিং লাইন ঠিক করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পর্শ হয় সাইফুল ইসলাম নামের এক যুবক। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজিপাড়া এলাকার ওসমানের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মুহূর্তেই বিয়েবাড়িতে আনন্দের পাশে নেমে আসে শোকের ছায়া, আর সাইফুলের পরিবারে শুরু হয় কান্নার মাতম। নিহত সাইফুল ইসলাম (২০) মগনামা ইউনিয়নের মিয়াজিপাড়া এলাকার বাসিন্দা ও ডেকোরেশন ব্যবসায়ী নুরুল আবছারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আবছার দীর্ঘদিন ধরে ডেকোরেশনের ব্যবসা করে আসছেন। বাবার ব্যবসায় সহযোগিতা করতেন ছেলে সাইফুলও। বিভিন্ন সময় বিয়েসহ সামাজিক অনুষ্ঠানের বাড়িতে গিয়ে ডেকোরেশনের কাজ করতেন তিনি। পাশাপাশি বিদ্যুৎ ও জেনারেটরের লাইনে ওয়্যারিংয়ের কাজেও দক্ষতা ছিল তার। শুক্রবার রাতে মিয়াজিপাড়া এলাকার ওসমানের বাড়িতে ডেকোরেশনের কাজের জন্য যান সাইফুল।

সেখানে ডেকোরেশনের বিদ্যুৎ সংযোগের ওয়্যারিং লাইন ঠিক করার সময় হঠাৎ বিদ্যুৎস্পর্শ হন তিনি। এদিকে সাইফুলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এক সপ্তাহ পর আজ খুলছে রাঙামাটির ঝুলন্ত সেতু

পেকুয়ায় বিয়েবাড়িতে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

Update Time : 12:24:51 pm, Saturday, 5 September 2026