‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে দানেজপুর প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় দানেজপুর ডিগ্রি কলেজ মাঠে এ লীগের উদ্বোধন করা হয়।
দানেজপুর জনকল্যাণ ক্লাবের আয়োজনে এবং নবীন খেলোয়াড়দের সহযোগিতায় এ লীগের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে লীগের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল। তিনি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মানসিক শক্তি বৃদ্ধি করে, শৃঙ্খলাবোধ শেখায় এবং তরুণদের সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে। বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি বণিক সমিতির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ছানোয়ার এবং বিশিষ্ট ব্যবসায়ী মহাতা আলী বাবু। এ সময় দানেজপুর জনকল্যাণ ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের সদস্য শুভ, ইমন, মারুফ, হোজাইফা, মুহিদসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও নবীন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় দানেজপুর ফুটবল একাদশ ও গোপালপুর ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়।
















