আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ফেসবুকে ‘গতিতেই শান্তি’ পোস্ট দেওয়ার ১০ মিনিট পরই সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

  • MIT ERP
  • Update Time : 11:23:45 am, Saturday, 5 September 2026
  • 8

ফেসবুকে ‘গতিতেই শান্তি’ পোস্ট দেওয়ার ১০ মিনিট পরই সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফেসবুকে ‘গতিতেই শান্তি’ লিখে পোস্ট দেওয়ার মাত্র ১০ মিনিট পরই কুমিল্লার নাঙ্গলকোটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইশাদ আহমেদ (১৭) নামে এক কিশোর। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নাঙ্গলকোট-লাকসাম সড়কের নাঙ্গলকোট বাসস্ট্যান্ড এলাকায় সোহাগী আর্টের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত ইশাদ নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর (পূর্ব) মিয়াজি বাড়ির বাসিন্দা ও ওমানপ্রবাসী ইলিয়াস হোসেনের একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইশাদ উত্তর দিক থেকে নাঙ্গলকোট বাজারের দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন।

সড়কের দুই পাশে দুটি বাস দাঁড়িয়ে থাকলেও কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়নি। অতিরিক্ত গতির কারণে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কুমিল্লায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। স্বজনরা জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগে ইশাদ নিজের ফেসবুক আইডিতে ‘গতিতেই শান্তি’ লিখে একটি পোস্ট দিয়েছিলেন।

সেই পোস্টের অল্প সময়ের মধ্যেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ইশাদ ছিলেন প্রবাসী ইলিয়াস হোসেনের দুই মেয়ের পর একমাত্র ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০, আহত ৬২

ফেসবুকে ‘গতিতেই শান্তি’ পোস্ট দেওয়ার ১০ মিনিট পরই সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

Update Time : 11:23:45 am, Saturday, 5 September 2026