আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

জাতীয় দলে ফেরা নিয়ে সাব্বির রহমানকে আশার বাণী শোনাল বিসিবি

  • MIT ERP
  • Update Time : 11:25:07 am, Saturday, 5 September 2026
  • 11

জাতীয় দলে ফেরা নিয়ে সাব্বির রহমানকে আশার বাণী শোনাল বিসিবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২২ সালে সাব্বির রহমান সবশেষ জাতীয় দলে খেলেছেন। এরপর গত ৪ বছরেও তার আর জাতীয় দলে ফেরা হয়নি। ৩৫ বছর বয়সে জাতীয় দলে ফেরার সম্ভাবনা কম থাকলেও বাংলাদেশ দলে ফেরার দরজাটা একেবারে বন্ধ হয়ে যায়নি তার।

বিসিবির নির্বাচক হাবিবুল বাশার এমন এক সুখবরই দিয়েছেন সাব্বিরকে। টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে সাব্বির ৭ ম্যাচে ৬ ইনিংস খেলে করেছেন ১৮৪ রান। তার ২ ফিফটির পাশাপাশি আছে একটি ৪৭ রানের ইনিংস। এমন পারফর্ম্যান্সের পর তিনি জাতীয় দলের বিবেচনায় আছেন কি না- সে প্রশ্ন ছিল প্রধান নির্বাচকের কাছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশারের উত্তরে সাব্বিরের আশার পালে জোর হাওয়াই লাগতে পারে। তিনি বলেছেন, ‘সাব্বিরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। সামনে আমাদের অনেক খেলা আছে, পরিকল্পনায় সে আছে। ও অনেকদিন পর দলে কামব্যাক করেছে। ভবিষ্যতে কী হবে দেখা যাক। ’ জাতীয় দলে ফিরতে হলে কী করতে হবে তাকে, সেটাও বাতলে দিয়েছেন হাবিবুল। তিনি বলেছেন, ‘সাব্বিরকে বসিয়ে না রেখে লম্বা সময়ের পরিকল্পনা করে তাকে ‘এ’ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া। সাব্বিরের সক্ষমতা আছে। সে প্রমাণ করতে পারবে নিজেকে। কন্ডিশন অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জয়পুরহাটের পাঁচবিবিতে দানেজপুর প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন

জাতীয় দলে ফেরা নিয়ে সাব্বির রহমানকে আশার বাণী শোনাল বিসিবি

Update Time : 11:25:07 am, Saturday, 5 September 2026