আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

আগৈলঝাড়ায় সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় ও একযোগে কাজের আহ্বান

  • MIT ERP
  • Update Time : 02:32:26 am, Saturday, 5 September 2026
  • 12

আগৈলঝাড়ায় সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় ও একযোগে কাজের আহ্বান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বরিশালের আগৈলঝাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। এ সময় উপজেলার সকল কর্মরত সাংবাদিককে পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে আগৈলঝাড়া উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মতবিনিময় সভায় আগৈলঝাড়ার উন্নয়ন, স্থানীয় বিভিন্ন সমস্যা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।

এ সময় জহির উদ্দিন স্বপন বলেন, এলাকার মানুষের কথা তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের প্রেসক্লাবের অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

জহির উদ্দিন স্বপন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন। মতবিনিময় সভায় আগৈলঝাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মৌলভীবাজারের জুড়ী সীমান্ত থেকে ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

আগৈলঝাড়ায় সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় ও একযোগে কাজের আহ্বান

Update Time : 02:32:26 am, Saturday, 5 September 2026