আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি

  • MIT ERP
  • Update Time : 02:23:54 am, Saturday, 5 September 2026
  • 19

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন গ্রামে একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হয়।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা কবরগুলো খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী। স্থানীয়রা জানান, সকালে কবরস্থানে গিয়ে পাঁচটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান তারা। এর মধ্যে পাশাপাশি তিনটি এবং কিছুটা দূরে আরও দুটি কবর রয়েছে। কবরের মাটি সরানো অবস্থায় দাফনের কাপড়ও পড়ে থাকতে দেখা যায়।

পরে মৃত ব্যক্তিদের স্বজনরা খোঁড়া কবরের অংশ মাটি দিয়ে ঢেকে দেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চুরি হওয়া কঙ্কালগুলোর কবর প্রায় এক থেকে দেড় বছর আগে দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দা কাউসার রহমান দুলাল বলেন, লোকজনের সমাগম দেখে তিনি সেখানে যান। গিয়ে পাঁচটি কবর খোঁড়া এবং কঙ্কাল নিয়ে যাওয়ার বিষয়টি দেখতে পান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি দ্রুত তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আব্দুল জলিল নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে পাঁচটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পাই। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মৌলভীবাজারের জুড়ী সীমান্ত থেকে ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি

Update Time : 02:23:54 am, Saturday, 5 September 2026