আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক, টয়লেটে মিলল হুমকির চিরকুট

  • MIT ERP
  • Update Time : 12:54:57 am, Saturday, 5 September 2026
  • 10

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক, টয়লেটে মিলল হুমকির চিরকুট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কলকাতা বিমানবন্দরে গোরক্ষপুরগামী ইন্ডিগোর একটি বিমানকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় উড্ডয়নের আগে বিমানের টয়লেটে বোমা থাকার হুমকি সংবলিত একটি চিরকুট উদ্ধার করা হলে ফ্লাইটটির যাত্রা স্থগিত করা হয়।

নিরাপত্তার স্বার্থে বিমানে থাকা সব যাত্রীকে নামিয়ে শুরু হয় ব্যাপক তল্লাশি। বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গোরক্ষপুরের উদ্দেশে রওনা হওয়ার আগে নিয়মিত নিরাপত্তা পরীক্ষার অংশ হিসেবে বিমানটি পরিদর্শন করা হচ্ছিল। এ সময় টয়লেটের ভেতরে একটি কাগজের টুকরো পাওয়া যায়। সেখানে বিমানে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া ছিল। চিরকুটের বিষয়টি নজরে আসার পর দ্রুত পাইলট ও কেবিন ক্রুদের জানানো হয়।

পরে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হলে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। বিমানের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয় এবং শুরু হয় তল্লাশি কার্যক্রম। ঘটনাস্থলে ডাকা হয় ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) এবং বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের। প্রশিক্ষিত কুকুরের সহায়তায় বিমানের ভেতরের বিভিন্ন অংশ পরীক্ষা করে দেখেন নিরাপত্তাকর্মীরা।

বিমানের কোনো অংশই তল্লাশি থেকে বাদ দেওয়া হয়নি। তবে এখন পর্যন্ত তল্লাশিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে হুমকির চিরকুটটি কারা এবং কী উদ্দেশ্যে বিমানে রেখে গেছে, তা শনাক্ত করতে তদন্ত চালানো হচ্ছে। হুমকির কারণে নির্ধারিত সময়ে কলকাতা থেকে গোরক্ষপুরের উদ্দেশে উড়তে পারেনি ইন্ডিগোর ফ্লাইটটি।

নিরাপত্তা তল্লাশি ও প্রয়োজনীয় যাচাই শেষ হওয়ার পর বিমানটি কখন গন্তব্যের উদ্দেশে ছাড়বে, সে বিষয়ে এখনো কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো সময় জানানো হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক, টয়লেটে মিলল হুমকির চিরকুট

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক, টয়লেটে মিলল হুমকির চিরকুট

Update Time : 12:54:57 am, Saturday, 5 September 2026