আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ফরিদপুরের ভাঙ্গায় ঝালডাঙ্গা বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 09:42:34 pm, Friday, 4 September 2026
  • 15

ফরিদপুরের ভাঙ্গায় ঝালডাঙ্গা বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের ঝালডাঙ্গা বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিম আলগী গ্রামের যুবসমাজের উদ্যোগে এই নৌকাবাইচের আয়োজন করা হয়।

নৌকাবাইচ দেখতে বিলের চারপাশে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার বিপুলসংখ্যক দর্শনার্থী নৌকাবাইচ উপভোগ করেন। প্রধান অতিথি শহিদুল ইসলাম খান বাবুল বলেন, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে নৌকাবাইচ সংস্কৃতি তুলে ধরতে হবে। তিনি বলেন, ভাঙ্গায় হাজার বছরের নৌকা বাইচ গত ১৭ বছর ধরে হয় না, এটি এবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভাঙ্গার হারিয়ে যাওয়া ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হবে, এজন্য যা যা করণীয় তা আমরা করব ইনশা-আল্লাহ।

তিনি উপস্থিত হাজারো দর্শকদের এবং নৌকার মালিকদের উক্ত নৌকা বাইচে অগ্রিম দাওয়াত দেন অনুষ্ঠানের উপস্থিত থাকার জন্য।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যুক্তরাষ্ট্রে সরাসরি হামলার পরিকল্পনা করছে ইরান: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

ফরিদপুরের ভাঙ্গায় ঝালডাঙ্গা বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

Update Time : 09:42:34 pm, Friday, 4 September 2026