আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন ট্রাম্পের দুই বিশেষ দূত

  • MIT ERP
  • Update Time : 11:16:02 pm, Saturday, 5 September 2026
  • 26

ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন ট্রাম্পের দুই বিশেষ দূত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার প্রেক্ষাপটে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা প্রস্তাব নিয়ে তাঁরা দুই দেশের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

শনিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন উইটকফ ও কুশনার। এরপর রোববার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ক্রেমলিন নিশ্চিত না করলেও জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন দূতদের সফরকে গুরুত্বের সঙ্গে দেখছে ইউক্রেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধের বাস্তবসম্মত পথ খুঁজতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।

সফরের সময় ইউক্রেন কোনো বিমান হামলা চালাবে না বলেও জানান জেলেনস্কি এবং রাশিয়াকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এর মধ্যেই শুক্রবার কিয়েভে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউয়ের সদর দপ্তরে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সংঘাত নয়, দেশে সমঝোতার রাজনীতি হোক: রাষ্ট্রপতি

ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন ট্রাম্পের দুই বিশেষ দূত

Update Time : 11:16:02 pm, Saturday, 5 September 2026