আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

লংমার্চের ভোগান্তির কারণে জামায়াত জোটের দুঃখ প্রকাশ

  • MIT ERP
  • Update Time : 11:57:28 pm, Sunday, 6 September 2026
  • 9

লংমার্চের ভোগান্তির কারণে জামায়াত জোটের দুঃখ প্রকাশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচির কারণে সৃষ্ট সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে জোটটি। একই সঙ্গে ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তারা। রোববার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক ‍বিবৃতিতে লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কৃতজ্ঞতা ও দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ অনুষ্ঠিত হয়।

’ লংমার্চ সফল করতে সহযোগিতার জন্য দেশবাসী, ১১ দলীয় ঐক্যের শীর্ষ ও তৃণমূলের নেতাকর্মী, পুলিশ ও সিভিল প্রশাসনের সদস্য, ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মী, লংমার্চের রুটের যাত্রী ও পথচারী, সড়কের পাশে দাঁড়িয়ে লংমার্চকে অভিবাদন জানানো সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার এবং সড়ক বিভাগের সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

একইসাথে কর্মসূচির কারণে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘লংমার্চ কর্মসূচির কারণে সাময়িক ভোগান্তির জন্য দেশবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি আমরা। ’ বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘির ময়দান পর্যন্ত লাখ লাখ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লংমার্চের বহরকে অভিবাদন জানিয়েছেন।

’ তার দাবি, এতে তাদের প্রাণের দাবি আদায়ের জন্য ত্যাগের বিষয়টি উঠে এসেছে। পথসভাগুলোয় হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ১১ দলীয় ঐক্যের দাবিগুলো কোনো দলীয় দাবি নয়, বরং জনগণের প্রাণের দাবি হিসেবে প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন, জনগণের ন্যায্য দাবি আদায়ের আগামী দিনের কর্মসূচিতে দেশবাসী আরও বেশি সম্পৃক্ত হবেন।

বিবৃতিতে জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর একইভাবে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফল করতে দেশবাসী, ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন গোলাম পরওয়ার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সংঘাত নয়, দেশে সমঝোতার রাজনীতি হোক: রাষ্ট্রপতি

লংমার্চের ভোগান্তির কারণে জামায়াত জোটের দুঃখ প্রকাশ

Update Time : 11:57:28 pm, Sunday, 6 September 2026